এআই-নেটিভ এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে এআইফোরবিটি গ্লোবাল সামিটের প্রথম দিন
বৈশ্বিক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, ভিশনারি ও এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্র্যাকটিশনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’-এর প্রথম দিনের আয়োজন সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়ালি আয়োজিত তিনদিনের এ প্রিমিয়ার এক্সিকিউটিভ সামিটের প্রথম দিনে সাধারণ এআই অ্যাডপশন থেকে আধুনিক এআই-নেটিভ ট্রান্সফরমেশনে উত্তরণ নিয়ে গভীর ও বিশ্লেষণমূলক আলোচনা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সহপ্রতিষ্ঠাতা ও সিইও মাহমুদুল হাসান। মূল বক্তব্য উপস্থাপন করেন বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট ও মেটামরফোসিসের সিওও সাদিক মোহাম্মদ আলম, মামুন মোরশেদ, সারা করনেট ও ড. পিটার কে. ইউন। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই প্রধান অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, সোনালী ব্যাংকের বোর্ড ডিরেক্টর ড. আসিফ নাইমুর রশিদসহ বিশিষ্ট লিডারবৃন্দ।